“ফুল ফুটলে যেমনি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, তেমনি মানুষ অলী-আল্লাহ্ হলে তাঁর কারামত প্রকাশ পায়।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের অমীয় বাণী ও উক্তি
৭০টি বাণী দেখানো হচ্ছে · মোট ৭০
“ফুল ফুটলে যেমনি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, তেমনি মানুষ অলী-আল্লাহ্ হলে তাঁর কারামত প্রকাশ পায়।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“আগুন পেতে হলে যেমন খড়ির প্রয়োজন, তেমনি আল্লাহ্কে পেতে হলে অলী-আল্লাহ্র সান্নিধ্য প্রয়োজন।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“যতক্ষণ পর্যন্ত আপনি আমিত্ব না ভুলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রভুর রাজত্ব কায়েম হবে না।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“আমরা কোনো তরিকা করছি না, আমরা করছি মোহাম্মদী ইসলাম। মূলত কারবালায় হযরত রাসুল (সা.)-এর যে ধর্মটা হারিয়ে গিয়েছিল আমরা আবার সেই মোহাম্মদী ইসলামকেই জাতির সামনে উপস্থাপন করছি।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“ধর্ম সমন্ধে আগে জানতে হবে। ধর্ম সমন্ধে জানলে ধর্ম আপনার জন্য কঠিন না, বরং সবচাইতে সহজ।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“মানুষের উপকার করাতেই রয়েছে পরম আনন্দ, কেননা এতে মহান আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা সম্ভব।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“মানুষ যদি পাহাড় পরিমাণ পাপ করেও আল্লাহ্র কাছে তওবা করে মাফ চায়, তবুও রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। কারণ মহান রাব্বুল আলামিন তো গাফ্ফার।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“শান্তির চরিত্র অর্জনকারী ব্যাক্তিই প্রকৃত মুসলমান।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“বিপদ যত বড়ো, মহান আল্লাহ্র দয়া তার চেয়ে আরও বড়ো।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“ইমান অধ্যয়ন করার বিষয় নয়, ইহা হৃদয়ে ধারণ করার বিষয়। যারা আল্লাহ্ ও হযরত রাসুল (সা.)-কে মন, প্রাণ ও হৃদয় দিয়ে ভালোবাসতে পেরেছেন তারাই হলেন ইমানদার বা মুমিন।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“যে ব্যাক্তি আল্লাহ্র উপর যত বেশি নির্ভরশীল সে আল্লাহ্র ততোধিক প্রিয়। সংসারে কোনো দুঃখ-কষ্ট ও অভাব-অভিযোগ তাকে স্পর্শ করে না।”
— সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
“পরিশুদ্ধ অন্তর ব্যতীত কোনো ইবাদত আল্লাহ্র দরবারে কবুল হয় না।”