দেওয়ানবাগ শরীফ

শিক্ষা

সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের প্রধান চারটি শিক্ষা

মোট ৪টি শিক্ষা

শিক্ষা ১ / ৪

১। আত্মশুদ্ধি

আত্ম অর্থ নিজ, নফ্‌স তথা জীবাত্মা। আর শুদ্ধি অর্থ পবিত্রকরণ। সুতরাং আত্মশুদ্ধি অর্থ নিজের নফ্‌স বা জীবাত্মাকে পরিশুদ্ধ করা, অর্থাৎ আত্মশুদ্ধির মর্ম হচ্ছে নিজের নফ্‌সকে ষড়রিপুর বেড়াজাল থেকে মুক্ত করে নিজেকে পরিশুদ্ধ করা। মহান আল্লাহ্ নিজেই বলেন-

﴿قَدْ اَفْلَحَ مَنْ تَزَکّٰی﴾

অর্থাৎ : "নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে আত্মশুদ্ধি লাভ করে।"
(সূরা-আল আ'লা-৮৭ : আয়াত-১৪)

এমনিভাবে অশেষ দয়াময় আল্লাহ্ ওহীর বাণী আল-কুরআনের অন্য আয়াতে এরশাদ করেন-

﴿قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۙص۝ وَ قَدْ خَابَ مَنْ دَسّٰىهَا﴾

অর্থাৎ : "অবশ্যই সফলকাম হয়েছে সে ব্যক্তি, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আর ব্যর্থ হয়েছে সে ব্যক্তি, যে নিজেকে পাপাচারে কলুষিত করেছে।"
(সূরা-আশ শামস-৯১ : আয়াত-৯ ও ১০)

কুল-কায়েনাতের রহমত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) বর্বর আরবজাতিকে আত্মশুদ্ধির এ সুমহান শিক্ষা দিয়েই আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলেন এবং সমগ্র বিশ্ববাসীর জন্য অনুসরণীয়, পরিশুদ্ধ এক মানব সভ্যতা বিনির্মাণ করেন। এজন্য যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের প্রধান চারটি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষাই হলো আত্মশুদ্ধি।