সূফী সম্রাট হুজুর কেবলাজানের প্রস্তাবে ১২ই রবিউল আউয়াল তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনের সরকারি সিদ্ধান্ত গ্রহণ
সুফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান
ধর্মীয় সংস্কারক

১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর শুভ জন্মদিন এবং ১লা রবিউল আউয়াল তাঁর ওফাত দিবস হওয়া সত্ত্বেও, বাংলাদেশে ১২ই রবিউল আউয়াল দিনটি পূর্বে ফাতেহায়ে দোয়াজ-দাহম ও সীরাতুন্নবী (সাঃ) হিসেবে সরকারিভাবে পালিত হতো।
যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান রহমাতুল্লিল আলামীন হযরত মোহাম্মদ (সাঃ)-এর অশেষ বরকতময় শুভ জন্মদিনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-কে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হিসেবে অভিহিত করেন এবং এই পবিত্র দিনের যথাযথ মর্যাদা ও গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে ১২ই রবিউল আউয়ালকে ফাতেহায়ে দোয়াজ-দাহম ও সীরাতুন্নবী (সাঃ) হিসেবে পালনের পরিবর্তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় । বর্তমানে এ পবিত্র দিনটি পালনে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে।
এই উদ্যোগের মাধ্যমে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর শুভ জন্মদিনের গুরুত্ব ও তাৎপর্য সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরা এবং রাষ্ট্রীয়ভাবে এ পবিত্র দিনটি যথাযথ মর্যাদায় পালনের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে।