ওয়াজ মাহফিল১৯৮০–৯০বাংলাদেশ
ওয়াজ মাহফিলে অলৌকিক কারামত

দেশের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিলে সংঘটিত অলৌকিক ঘটনা ও মানুষের হৃদয় পরিবর্তন।
তরীকা প্রচারের উদ্দেশ্যে সূফী সম্রাট ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অসংখ্য ওয়াজ-মাহফিল করেন। এ সকল মাহফিলে নানা অলৌকিক কারামত সংঘটিত হতো। তাঁর বক্তব্য শুনে উপস্থিত অগণিত শ্রোতা মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রেমে অঝোরে কাঁদতেন এবং তরীকা গ্রহণ করতেন। এমনকি বহু অমুসলিম তাঁর পবিত্র সোহবতে এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন।